1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপমহাপরিচালকের মতবিনিময় ও বাইসাইকেল বিতরণ নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ

  • আপডেট সময়: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৩৫৮ জন দেখেছেন

মাধবদীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র আলোচনা সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন মাধবদী নরসিংদী : নরসিংদীর মাধবদীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালন করা হয়। প্রতি বছরের মতো এবারও মাধবদীতে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ পালন করা হয়।
সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশ।
আজ শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে মাধবদী থানার আয়োজনে মাধবদী এসপি ইনস্টিটিউশনের মাঠ থেকে র্যা লি বের হয়ে মাধবদী পৌরসভা, বড় মসজিদ রোড, চাউলপট্টি রোড, স্কুল মার্কেট রোড হয়ে আবারো মাধবদী পৌরসভায় গিয়ে র্যা লিটি শেষ হয়। র্যা লি শেষে মাধবদী পৌরসভা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক।
বিশষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং মাধবদী থানার সভাপতি মোঃ জাকির হোসেন ভূঁইয়া, সাধারন সম্পাদক বেনজির আহমেদ, পাইকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম, আমদিয়া ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান আব্দুর রহিস মিঠু, নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খাদেমুল ইসলাম ফয়সাল, মহিষাশুড়া ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান ডা: এনামুল হক শাহীন, মাধবদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক হোসেন আলী, কাঠালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিনা আক্তার, মাধবদী থানার ওসি(তদন্ত) তারিকুল ইসলাম, ওসি(অপারেশন) মোঃ জসিম প্রমুখ।

মকবুল হোসেন মাধবদী নরসিংদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.