1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল মহিলা শাখার আয়োজনে মাধবদীতে মানববন্ধন বড় কর্তাকে খুশি করলেই মিলছে সংযোগ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি- ১ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু

মাধবদীর মেঘনা বাজারে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাংচুর-লুটপাট ॥ একজন নিহতের অভিযোগ

  • আপডেট সময়: বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৩১৩ জন দেখেছেন
মোঃ নুর আলম: নরসিংদীর মাধবদী থানার (চরভাসানিয়া) ভঙ্গারচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহতের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ক্ষিপ্ত হয়ে অপর পক্ষের অন্তত আটটি বাড়িতে ভাংচুর, লুটপাট এবং হামলা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাধবদী থানার ভঙ্গারচরে এই ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম (৪৮) উত্তর চরভাসানিয়া গ্রামের মৃত আদম আলীর ছেলে ও শেখেরচর বাজারের একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, দীর্ঘদিন ধরেই পাইকারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও বর্তমান মেম্বার হারুণ মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে ব্যবসায়ীক কাজে সিরাজুল ইসলামের চাচাতো ভাই আব্দুস সালাম গোপলদী যাচ্ছিলো। পথিমধ্যে তার গতিরোধ করে মারধর করে টাকা ছিনিয়ে নেয় কতিপয় দূস্কৃতিকারী। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ক্ষিপ্ত হয়ে সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামের লোকজন প্রতিপক্ষ হারুণ মেম্বারের সমর্থকদের অন্তত আটটি বাড়ি-ঘরে হামলা, ভাংচুর এবং লুটপাট করে। খবর পেয়ে ভঙ্গারচর নৌ-ফাড়ি এবং মাধবদী থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, আমরা ঘটনাস্থলে পৌছে সিরাজ চেয়ারম্যানের বাড়ির পাশ থেকে ৬টি গরু উদ্ধার করেছি। আব্দুস সালামের মৃত্যুর ঘটনায় প্রতিপক্ষের বাড়ি-ঘরে হামলার ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.