Australia Eagle Blackjack Xp Since the dealers hand affects everyone the same, your strategy will be based on how you size your bets. Heaps Of Spins Casino Its easy to keep up to date with the iGaming industry. Online Pokies For You
সুমন পালঃ নরসিংদীর মাধবদী মেহেরপাড়া ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ২রা জুন বৃহস্পতিবার বিকেলে চৌয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে। মাধবদী থানা পুলিশের আয়োজনে মাদক ,সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে জনসচেতনতা মূলক বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) ফারিয়া আফরোজ। মাধবদী থানার অফিসার ইনচার্জ মো: রকিবুজ্জামান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজাহার অমিত প্রান্ত, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হালিম খান, মাধবদী থানার তদন্ত অফিসার মোহাম্মদ এমদাদুল হক, বিট অফিসার মো: মাহবুবুল হক রনি, সহকারী বিট অফিসার ফারুক আহমেদ, মাধবদী থানা আওয়ামীলীগের সদস্য সাঈদ হাসান কাজল, সদর থানা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আল-আমিন প্রধান, মেহেরপাড়া ইউনিয়নের ইউপি সদস্যগন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। এসময় বক্তরা সকলকে ঐক্যবদ্ধ হয়ে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জুয়া ও বিশৃঙ্খলা কারীদের প্রতিহত করার আহবান জানান।
##