1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বথুয়াদী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ২ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ।

  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৩৪৯ জন দেখেছেন

মকবুল হোসেন মাধবদী নরসিংদীঃ নরসিংদীর বথুয়াদী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ২ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে লুঙ্গি ও শাড়ি কাপড় বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১ টার সময় বথুয়াদী বাজারস্থ সংস্থার কার্যালয়ের সামনের মাঠে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও বথুয়াদী সমাজ কল্যাণ সংস্থার আহ্বায়ক মুহাম্মদ আশরাফুল ইসলাম খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন, নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মাসুদুল হাসান তাপস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাজী নূর মোহাম্মদ। বথুয়াদী সমাজ কল্যাণ সংস্থার সদস্য রিপন মিয়া বলেন,২০০১ সালে এলাকার বিভিন্ন প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আর্ত মানবতার সেবা ও সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন “বথুয়াদী সমাজ কল্যাণ সংস্থার”আত্মপ্রকাশ ঘটে। সেই থেকে বিভিন্ন ধর্মীয় উৎসবে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ঈদ সামগ্রী,বস্ত্র বিতরণ, ঈদগাহ-গোরস্থান, কালভার্ট, রাস্তা ঘাটের উন্নয়ন ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কালীন সময়ে এ সংস্থার সদস্যরা নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে নিরলসভাবে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর সেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২ শতাধিক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করে। বথুয়াদী সমাজ কল্যাণ সংস্থার জনসেবামূলক কার্যক্রমকে বেগবান করতে সমাজের সকল স্তরের দানবীর সহ সংশ্লিষ্ট সরকারী সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এসময় বথুয়াদী সমাজ কল্যাণ সংস্থার সদস্য মোঃ রিপন মিয়া, মোঃ শহিদুল্লাহ, আরাফাত হোসেন, মোঃ স্বপন মিয়া, আঃ বাছেদ, আঃ মোমেন, আমজাদ হোসেন,সরোয়ারদী, নাসির উদ্দিন, জাকির হোসেন, লাল মিয়া ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মকবুল হোসেন মাধবদী নরসিংদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.