1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

ইন্ডিয়ায় মাস্টারশেফ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মাধবদীর শাম্মী

  • আপডেট সময়: শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৬৬ জন দেখেছেন

 

রাকিবুল হাসান: ইন্ডিয়া রয়েল বেঙ্গল মাস্টারশেফ অর্গানাইজেশন এর ইন্টারন্যাশনাল রেসিপি কনটেস্টে অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেছেন নরসিংদী জেলার মাধবদীর মেয়ে শেফ ফারজানা তাবাসসুম শাম্মী।

গত ২৪ ফেব্রুয়ারী ইন্ডিয়ার কোলকাতায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৭ টি দেশের প্রতিযোগীর মধ্যে নিজ প্রতিভায় প্রথম স্থান অর্জন করে নরসিংদীর শাম্মী’স কিচেনের কর্ণধার ফারজানা তাবাসসুম শাম্মী বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন। অনুষ্ঠানে বাংলাদেশসহ ফ্রান্স, রাশিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপালও ভূটানের মোট ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন ফ্রান্সের ডমিনিক ফিউক্স ও তৃতীয় স্থান অর্জন করেন নেপালের রমেশ কার্কি।

বর্নিল আয়োজনের এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী শাম্মীকে “মাস্টারশেফ ইন্ডিয়া” হিসেবে ঘোষণা করে তাকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে ভারতের বাইরের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রাশিয়ার বিখ্যাত রন্ধন শিল্পী এলেনা রোদিনা ও বাংলাদেশের শাহিদা ইয়াসমিন। এছাড়াও অনুষ্ঠানে বিচারক উপস্থিত ছিলেন ইন্ডিয়া রয়েল বেঙ্গল মাস্টার শেফ অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান ওয়ার্ল্ড মাস্টারশেফ সিলভেস্টার রোজারিও, অর্গানাইজেশনের সভাপতি মাস্টারশেফ প্রীতম সরকার ও সাধারণ সম্পাদক সাই কুমার শর্মা।

ফারজানা তাবাসসুম শাম্মী রন্ধন শিল্পী হিসেবে ইতোমধ্যে বাংলাদেশে বেশ সুনাম কুড়িয়েছেন। তিনি সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভি আয়োজিত সেরা রাঁধুনি প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের সেরা রাঁধুনির শিরোপা অর্জন করেন। শাম্মীর বাড়ি নরসিংদী জেলার মাধবদী পৌর শহরের ছোট মাধবদীতে। তিনি মাধবদী পৌরসভার সাবেক প্রশাসক ও বাংলাদেশ আওয়ামী তাঁতী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলী ও রাশিদা বেগমের মেয়ে।

মাস্টারশেফ সিলভেস্টার রোজারিও বিজয়ী হিসেবে বাংলাদেশের মেয়ে শাম্মীর ভূয়সী প্রশংসা করে তাকেসহ বাংলাদেশের সবাইকে অভিনন্দন জানান। সেইসাথে ভবিষ্যতে বাংলাদেশেও ইন্টারন্যাশনাল মাস্টার শেফ প্রতিযোগিতা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।#

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.