1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

‘বন্ধুত্বের বন্ধন থাকুক চির অটুট’ নরসিংদীতে ১৯৯২ব্যাচের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়: শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮৯ জন দেখেছেন

নাসিম আজাদ, পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ

“বন্ধুত্বের বন্ধন থাকুক চির অটুট” এই স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে নরসিংদী জেলা ব্যাপী এস এস সি ১৯৯২ ব্যাচের আসন্ন মিলনমেলা সম্পর্কিত মতবিনিময় সভা। মুল লক্ষ ও উদ্দেশ্য জেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি ১৯৯২ ব্যাচের বন্ধুদের একত্রিত করে আগামী দিন মিলনমেলা আয়োজনের। এরই অংশ হিসেবে শুক্রবার (০৪ ফেব্রুয়ারী)বিকেলে সাটির পাড়া কে কে এম স্কুল এন্ড কলেজ ১৯৯২ ব্যাচের আয়োজনে উক্ত বিদ্যালয়ের সন্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাটির পাড়া কে কে এম স্কুল এন্ড কলেজ ১৯৯২ ব্যাচের বন্ধু ফররুখ আহমদের সভাপতিত্বে ও বন্ধু জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বন্ধু গোলাম রাব্বানী, বন্ধু মোহাম্মদ সাইফুল ইসলাম, বন্ধু সাংবাদিক নাসিম আজাদ, ফারজানা জাহান শেলী,এ্যড.ফাতেমা বেগম,নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বন্ধু বকুল মিয়া, এ্যড.মাহবুবর রহমান, রতন সরকার ও হায়দার আলী পাঠান কাওসার প্রমুখ। মতবিনিময় সভায় আগামী ১৮ ফেব্রুয়ারী শুক্রবার বিকেল ৩ টায় মাধবদী এস পি ইন্সটিটিউশন উচ্চ বিদ্যালয়ে পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত ও বন্ধু গোলাম রাব্বানী, মোহাম্মদ সাইফুল ইসলাম ও ফররুখ আহমদকে নিয়ে তিন সদস্য বিশিষ্ট নরসিংদী জেলা ১৯৯২ ব্যাচ মিলনমেলা সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত সর্বসম্মতি ক্রমে গৃহীত হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.