1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

নরসিংদীতে অসহায় নারীদের স্বাভলম্বী করতে সেলাই মেশিন প্রদান

  • আপডেট সময়: বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৪৫৩ জন দেখেছেন
 নিজস্ব প্রতিনিধি:
দু:স্থ, অসহায়, বিধাবা ও স্বামী পরিত্যাক্তা নারীদের কর্মসংস্থানের মাধ্যমে তাদের আর্তসামজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে তাদের স্বাভলম্বী করতে বিশেষ উদ্যোগ গ্রহন করেছে নরসিংদী জেলা পরিষদ। পরিষদের এমন উদ্যোগের মাধ্যমে এসব অসহায় নারীদেরকে নরসিংদী জেলা পরিষদের পক্ষ থেকে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দিয়ে থাকে। প্রশিক্ষণ শেষে তাদেরকে কর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার (২৫ জানুয়ারী) বিকেলে নরসিংদী শহরের পাটপট্টিতে সিটি ক্লাব প্রাঙ্গনে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা পরিষদের ১নং ইউনিটের সংরক্ষিত আসনের সদস্য তৌহিদা সরকার রুনার সভাপতিত্বে এসময় নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নূর-ই-ইলহাম, নরসিংদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র রিপন সরকার, জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান, তাতীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক মোন্তাজ উদ্দিন ভূইয়া, নরসিংদী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান আজিমসহ অন্যরা। আলোচনা শেষে নরসিংদী সদর উপজেলার বিভিন্ন এলাকার ৪০ জন অসহায় নারীদের মাঝে বিতরণ করা হয় সেলাই মেশিন। এসময় বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে নরসিংদী জেলা পরিষদের পক্ষ থেকে এপর্যন্ত প্রায় ১হাজার অসহায় দু:স্থ নারীকে সেলাই প্রশিক্ষণ শেষে বিনামূল্যে দেয়া হয়েছে সেলাই মেশিন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.