1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

নরসিংদীর প্রতিবন্ধীরা পেলো সহায়ক উপকরণ

  • আপডেট সময়: শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৪৩৮ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর প্রায় ২০জন বিভিন্ন শ্রেণীপেশার প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়েছে আধুনিক মানের সহায়ক উপকরণ। আজ শুক্রবার সকালে নরসিংদীর সার্কিট হাউজ হলরুমে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে এসব উপকরণ তুলে দেন।
“কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নরসিংদীতে ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে নরসিংদী জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সার্কিট হাউজ হলরুমে এক আলোচনা সভা ও উপকরণ বিতরণ করা হয়। এতে জেলা প্রশাসক আবুন নইম মোহাম্মদ মারুফ খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, নরসিংদী সরকারী কলেজর সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী। নরসিংদী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুল হাসান তাপস এর সভাপতিত্বে ও নরসিংদী সদর সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: সৈয়দ আমীরুল হক শামীম, ঢাকা প্রোগ্রেসিভ রায়ন্স চক্ষু হাসপাতালের ইনক্লোসিভ অফিসার আ: রহিমসহ অন্যরা। এতে রায়পুরার সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান সজিব, মনোহরদীর সমাজসেবা কর্মকর্তা মো: মনির হোসেন, পিএমএসপিসি’র নির্বাহী পরিচালক শরীফ ইকবাল রাসেলসহ বিভিন্ন প্রতিবন্ধী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.