1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত

নরসিংদীতে (BCPRTA) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

  • আপডেট সময়: রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৫৬৬ জন দেখেছেন

আজ ১৭ অক্টোবর রোজ রবিবার সারাদেশের ন্যায় বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন (বি সি পি আর টি এ) নরসিংদী জেলা কর্তৃক আয়োজনে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।
” ভালোবাসা ও ভ্রাতৃত্বের সংগঠন, সাথে আছি আমরা ” – এই শ্লোগানে সকালে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল পারভেজ মন্টি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মনজিল এ মিল্লাত। আরো উপস্থিত ছিলেন, (বি এম এস এফ) এর নরসিংদী জেলা কমিটির সভাপতি মোশারফ হোসেন নিলু, ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ। আরো উপস্থিত ছিলেন নরসিংদী(BHRC)অন্তজেলা কমিটির সভাপতি আব্দুল হান্নান মানিক প্রমুখ। সভাপতিত্ব করেন বি সি পি আর টি এ নরসিংদীর যুগ্ম আহবায়ক মাসুম মিয়া।
বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আবদুল কুদ্দুস, সারোয়ার হোসেন, শামীমুল হক, উত্তম কুমার সরকার, সদস্য জামান, রাসেল, আইয়ুব খান, লিমন, সাইফুল্লাহ,আল-আমিন,মামুন, শরীফ, শোভন, শাহীন,শামীম রানা,কার্তিক, বকুল, নূরে আলম, বিমল ও ফাহিম প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি সদস্যদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।
এর পূর্বে নরসিংদী প্রেসক্লাবের সম্মুখে বি সি পি আর টি এ নরসিংদীর সদস্যরা ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেন।
মাননীয় প্রধানমন্ত্রী কাজে প্রেরিত দাবি গুলো হলোঃ
১. বাংলাদেশে মোবাইল ফোন মেরামত পেশাকে একটি স্বীকৃত টেকনিশিয়ান পেশা হিসেবে ঘোষণা করা এবং একটি EIR based HLR And VLR blacklist Check System IMEl Registration database server website চালুকরণ। যা ভারত, তুর্কিস্থান, ইকুয়েডর, চিলিসহ উন্নত দেশ গুলোতে চলমান।
২. অপরাধ বন্ধ ও অপরাধীদের নিরুৎসাহিত করতে পেশা উল্লেখ করে নতুন কঠিন আইন বাস্তবায়ন।
৩. সাংগঠনিক কার্যক্রমের স্বীকৃতি।
৪ . বাংলাদেশে চলমান যে সকল RPL শাখা আছে তা আমাদের সারা বাংলাদেশের সকল টেকনিশিয়ানদের সার্টিফাইড করার জন্য অপ্রতুল। তাই বাংলাদেশের ৬৪ জেলায় RPL শাখা চালু করার জোর দাবী জানাচ্ছি।
৫. বেকার সমস্যা সমাধানে ক্ষুদ্র ঋণ সহযোগিতাঃ বাংলাদেশের বেকার সমস্যা দূরীকরণে নতুন প্রশিক্ষিত টেকনিশিয়ানদের আত্মনির্ভরশীল করার জন্য, তাদের ব্যবসা পরিচালনার জন্য সহজ পদ্ধতিতে স্বল্প সুদে ব্যাংক লোনের ব্যবস্থা করা।
সংগঠনটির উদ্দেশ্যেঃ বাংলাদেশে মোবাইল মেরামত পেশার দ্বারা সংগঠিত অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা। এ পেশায় নিয়োজিত ব্যক্তিদের দক্ষতা বৃদ্ধির করে গ্রাহক সেবার মান নিশ্চিত করা।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.