1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপমহাপরিচালকের মতবিনিময় ও বাইসাইকেল বিতরণ নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ

পলাশে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়: শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৪৩৫ জন দেখেছেন

নাসিম আজাদ,পলাশ(নরসিংদী) প্রতিনিধিঃনরসিংদীর পলাশে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ অক্টোবর) সন্ধ্যায় কো-অপারেটিভ জুটমিল সংলগ্ন আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক বি এম আওলাদ হোসেন ভূইয়া শেখরের সঞ্চলনায় বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন ঘোড়াশাল পৌর নির্বাচন,আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন,স্বেচ্ছাসেবক লীগ ঘোড়াশাল পৌর কমিটি গঠন ও সক্রিয় করণ,উপজেলার ৪ টি ইউনিয়নে বর্ধিত সভা ও সন্মেলন সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় অংশ নেন পলাশ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাসিম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল মিয়া, আইন বিষয়ক সম্পাদক ভূইয়া রেজোয়ান আলম তুষার।
বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জিনারদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সামসাদ আলম, গজারিয়া ইউনিয়নের আহবায়ক সায়েদুল আলম মাসুম, ডাংগা ইউনিয়ন আহবায়ক কৌশিক নয়ন,চরসিন্দুর ইউনিয়নের সদস্য সচিব আল আমিন, শামির শরিফ প্রমুখ।

#
নাসিম আজাদ
০২.১০.২০২১
০১৭৩৩৭৮৯৫০৮
পলাশ, নরসিংদী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.