1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
আনসার বাহিনীর অভিযানে ১২ লিটার দেশীয় মদ উদ্ধার প্রসূতি মায়ের জীবন রক্ষায় উপজেলা প্রশিক্ষক রুহুল আমিন এর রক্তদান নরসিংদীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপমহাপরিচালকের মতবিনিময় ও বাইসাইকেল বিতরণ নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী জেলা সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময়: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫২৮ জন দেখেছেন

সুমন পালঃ
নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ আজ ১৬ সেপ্টেম্বর শনিবার শিশু একাডেমি হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ড.বদিউল আলম এর সভাপতিত্বে জেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য লে. কর্ণেল(অব.) মুহাম্মদ নজরুল ইসলাম, বীর প্রতিক, পিএসসি। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান (পিপিএম), নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঞা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোস্তফা মনোয়ার। সমাবেশে বিগত বছরের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী জেলা সার্কেল এডজুটেন্ট মোঃ আমির হামজাহ। দলনেতাদের পক্ষে বক্তব্য রাখেন আলোকবালি ইউনিয়ন দলনেতা আসাদ সরকার ও মনোহরদী পৌরসভার ৫নং ওয়ার্ড দলনেত্রী হালিমা আক্তার। আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোন্তাজ উদ্দিন ভূইয়া, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক কর্মকর্তা সহ নরসিংদী জেলার ছয় উপজেলার উপজেলা কর্মকর্তা, প্রশিক্ষক- প্রশিক্ষিকা, ভিডিপি দলনেতা, আনসার কমান্ডার প্রমুখ। সমাবেশে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে বাহিনীর সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.