1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

পলাশ থানা সেন্ট্রাল কলেজে উন্নয়নের অংশ হিসেবে অনুদান প্রদান

  • আপডেট সময়: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৩৭৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিনিধি:
নরসিংদীর পলাশের পারুলিয়া মোড়ে প্রতিষ্ঠিত পলাশ থানা সেন্ট্রাল কলেজের পরিচালনা, শিক্ষার মান ও সু-শৃঙ্খল পরিবেশ দেখে মুগ্ধ হয়ে কলেজের উন্নয়নের অংশ হিসেবে একটি করে আলমিরা উপহার দিলেন পলাশ উপজেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: আমান উল্লাহ ভূইয়া (হিরন) এবং পারুলিয়া মোড়ে প্রতিষ্ঠিত এস এম শরিফ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পরিচালক এস এম শরিফ।
সম্প্রতি আনুষ্ঠানিকভাবে কলেজের অধ্যক্ষ মো: আমীর হোসাইন গাজীর হাতে চাবী হস্তান্তরের মাধ্যমে এই উপহার তুলে দেয়া হয়।
এসময় আমান উল্লাহ ভূইয়া (হিরন) বলেন, শিক্ষা একটি সেবাধর্মী প্রতিষ্ঠান, যদিও কেউ কেউ এটিকে ব্যবসা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেষ্টা চালাচ্ছে। কিন্তু প্রত্যান্ত গ্রামাঞ্চলে একটি ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা খুবই কঠিন কাজ। তাই এই প্রতিষ্ঠানগুলোকে সামাজিকভাবে সহযোগিতা করা প্রয়োজন। এরই অংশ হিসেবে কলেজে সামান্য উপহারের মাধ্যমে অন্যরা যাতে উৎসাহিত হয় তার জন্যই এই উদ্যোগ। কলেজের উপহার হিসেবে গ্রহন করে অধ্যক্ষ আমীর হোসেন গাজী তাদের কৃতজ্ঞতা জানান এবং অন্যান্য ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান। এসময় কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক শহিদুল হক সুমন, রফিকুল ইসলাম স্বপনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.