1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
প্রসূতি মায়ের জীবন রক্ষায় উপজেলা প্রশিক্ষক রুহুল আমিন এর রক্তদান নরসিংদীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপমহাপরিচালকের মতবিনিময় ও বাইসাইকেল বিতরণ নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ

অবহেলিত নারীদের পাশে দাড়াতে মাঠে আসছে অপরাজিতা

  • আপডেট সময়: শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৪০৪ জন দেখেছেন

নিজস্ব প্রতিনিধি: “আজকের অবহেলিতা, আগামীর অপরাজিতা” এই শ্লোগানকে সামনে রেখে একশো জন নারীকে নিয়ে নরসিংদীতে আত্মপ্রকাশ হলো “অপরাজিতা” নামে একটি সংগঠনের। শুক্রবার (১০জুন) বিকেলে নরসিংদী সদর উপজেলা সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এর আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া আফরোজ। সংগঠনের সভাপতি ও নাসিব নারী উদ্যোক্তার সভানেত্রী কামরুন্নেছা বেগমের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, বিসিক’র সহকারী পরিচালক শহিদুল ইসলাম, নরসিংদী পৌরসভার মহিলা কাউন্সিলর ইয়াছমিন সুলতানা, রুমানা ইয়াসমিন, নরসিংদী জেলা নাসিবের সভাপতি রুস্তম আলী, নবধারার পরিচালক মোতাহার হোসেন অনিক সহ অন্যরা। এসময় প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, যতদিন আমি আছি ততদিন এই অপরাজিতা আমাকে সাহায্য করবে আর এই দুইয়ে মিলে নরসিংদীতে নারী নির্যাতন, ইভটিজিং, বখাটেপনা রোধসহ পারিবারিক কলহ নিরসনে কাজ করে যাবো। আজকের একজন ছাত্রী আগামী দিনের মা, আগামী দিনের ভবিষ্যত তাই তাকে সুস্থ্য অবস্থায় বেড়ে উঠতে দিতে হবে। তার উপযুক্ত পরিবেশ করে দেওয়াই হলো আমাদের দায়িত্ব। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নরসিংদী জেলার দুস্থ: অবহেলিত, নির্যাতিত মানুষের জন্য কাজ করার পাশাপাশি অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে কাজ করবে সংগঠনটি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.