1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত

নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত।

  • আপডেট সময়: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৩ জন দেখেছেন

 

সুমন পালঃ
আন্তর্জাতিক প্রবীণ দিবস – ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”। ১লা অক্টোবর বৃহস্পতিবার বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্ট্রিগ্রেশন সেন্টার(রিক), জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান ও সেচ্ছাসেবী সংগঠন সমূহ এ কর্মসূচির আয়োজন করে। সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আসাদুজ্জামান সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোঃ সামসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মাদ আশরাফুল ইসলাম খান,
মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুজ্জামান সরকার, ইন্সপেক্টর অব পুলিশ মোঃ নাসির উদ্দিন, অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা ও সমবায় পরিষদ সভাপতি মতিউর রহমান জাকির, পাচঁদোনা (ISHP) সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ,
নরসিংদী সদর সাব ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (ISIGOP) নুর মোহাম্মদ, মনিটরিং ফেসিলেটর (ISIGOP) আমজাদ হোসেন ও ইয়াকুব মাঝি প্রমুখ। আলোচনা সভায় প্রবীণদের অধিকার, মর্যাদা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞানকে সমাজের উন্নয়নে লাগানোর আহ্বান জানানো হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.