W9 Games Casino For the live gaming, Fresh Deck Studios covers this platform. Slots Casino Vegas All newbies are eligible for the casino's unique arrival incentive. Casino Rewards Birthday Bonus

মো:নুর আলম:
নরসিংদীর মাধবদীতে প্রতি সোমবার বসে ঐতিহাসিক হাট। আর এই হাট থেকেই প্রয়োজনীয় বাজার সাড়েন অনেক পরিবার। নরসিংদীর বেশির ভাগ এলাকায় সবজি উৎপাদন হয় বলে সরবরাহ বাড়ার সাথে সাথে কমতে শুরু করেছে সবজির দাম। গত এক সপ্তাহের ব্যবধানে সংখ্যা গরিষ্ঠ সবজির দাম ১০-২০ টাকা পর্যন্ত কমেছে।
আজ সোমবার মাধবদী বাজারের ঘুরে দেখা যায়, লম্বা ও গোল বেগুনের দাম কেজি প্রতি কমেছে ৩০-৪০ টাকা। যা গত সপ্তাহেও ছিল কেজি প্রতি ৯০-১০০ টাকা। এ ছাড়া শিমের দাম ১০০ থেকে কমে ৬০ হয়েছে টাকা, কাঁচা মরিচ কেজি প্রতি ৯০ থেকে ১০০ টাকা যার পূর্ববর্তী মূল্য ছিল ১৫০-১৬০ টাকা। প্রতি পিস ফুলকপি ৪০-৫০ টাকা, কচুর লতি আটি প্রতি ৫০ টাকা যা গত সপ্তাহে ছিল ৭০-৮০ টাকা। লাউ ধরন ভেদে ৫০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। করলা, ধুন্দুল, ঝিঙে, লাল শাক ও পুই শাক এখন বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকার মধ্যে। এ ছাড়া প্রতি কেজি পেঁপে ১৫-২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দেশি আলরু দাম কেজি প্রতি ১০ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ৫০ টাকায়। তবে নতুন আলু বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। বাজারে পাকা টমেটো, গাজর ও শশার মতো বেশ কিছু সবজির দাম এখনো বেশি। এসব সবজির কেজি ১০০ টাকার আশপাশে।
সাপ্তাহিক হাটের সবজি বিক্রেতা শরিফ মিয়া বলেন, আগের তুলনায় সবজির দাম কমেছে। বাজারে নতুন নতুন সবজি আসতে শুরু করেছে। তবে পরিবহন ব্যয় বেশি হওয়ায় দাম কমার প্রভাব তেমন পড়ছে না।
বাজার করতে আসা রফিকুল ইসলাম বাদল বলেন, সবজির দাম একটু কম মনে হচ্ছে। আমাদের প্রতি সপ্তাহেই প্রয়োজন মতো বাজার করতে হয়। তবে অন্যান্য নিত্তপন্যেও দাম কমলেই এই দাম ফলপ্রসু হবে।