1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

বকেয়া পাওনার দাবীতে নরসিংদীতে পাটকল কর্মচারীদের বিক্ষোভ সভা

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২৮৩ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধি:
বিজেএমসি নিয়ন্ত্রানাধীন বন্ধ হয়ে যাওয়া পাটকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া জিপিএফ, বীমা দাবীর অর্থসহ অন্যান্য পাওনা পরিশোধের দাবীতে নরসিংদীতে মানবন্ধন ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) বিকেলে রাষ্ট্রয়াত্ব পাটকল কর্পোরেশন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদের ব্যানারে নরসিংদীর ইউএমসি জুট মিল গেইট এলাকায় এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
স্থানীয় ঢাকা অঞ্চলের আহবায়ক আব্দুল মতিন এর সভাপতিত্বে সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক ইসরাফিল খান, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় নেতারা এতে বক্তব্য রাখেন।ইউএমসি ও বাংলাদেশ জুট মিলের অবসরপ্রাপ্ত প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ গ্রহন করেন।
এর আগে তাদের বকেয়া পাওনার দাবী জানিয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাষ্ট্রয়াত্ব পাটকল কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া ২৫ ভাগ জিপিএফ, বীমা ও অন্যান্য পাওনা পরিশোধ, মিলের অবসরপ্রাপ্ত কর্মচারী ও শিক্ষকদের পিআরএল বাস্তবায়ন, মামলা সমূহ সহজীকরণ পদ্ধতিতে নিষ্পত্তি করণ ও পে স্লিপ বাস্তবায়নের জন্য দাবী জানানো হয়।
#
শরীফ ইকবাল রাসেল
নরসিংদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.