1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz

মাধবদীর মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কা প্রার্থীর উঠান বৈঠক।

  • আপডেট সময়: বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ২৭৮ জন দেখেছেন

মকবুল হোসেন ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক শাহীনের সমর্থনে উঠান বৈঠক আজ ৮ মার্চ বিকেলে চৌদ্দপাইকা মাঠে অনুষ্ঠিত হয়। মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল রসুল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জি এম তালেব হোসেন। মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আবদুল বারেক,নরসিংদী জেলা আওয়ামী লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক ড ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজী। বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিলে ভরে যায় মাঠ।প্রধান অতিথি জি এম তালেব হোসেন আগামী ১৬ মার্চ নির্বাচনে বঙ্গবন্ধুর প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে এনামুল হক শাহীন কে বিজয়ী করার আহ্বান জানান।

মকবুল হোসেন মাধবদী নরসিংদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.