1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মহিলা শাখার আয়োজনে মাধবদীতে মানববন্ধন বড় কর্তাকে খুশি করলেই মিলছে সংযোগ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি- ১ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ

মেহেরপাড়া ইউনিয়নে আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৩৪৩ জন দেখেছেন

সুমন পালঃ মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আজ ২৩ জুন বৃহস্পতিবার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের হলরুমে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজাহার অমিত প্রান্ত। মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য বেলায়েত হোসেন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক ও মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী মোঃ সেলিম, মাধবদী থানা আওয়ামী লীগের সদস্য আ.ফ.ম সাঈদ হাসান কাজল, সাবেক ছাত্রলীগ নেতা ও নরসিংদী সদর থানা যুবলীগের সমাজ কল্যান সম্পাদক জয়নাল আবেদীন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন গেসু, সাবেক জাতীয় শ্রমিক লীগের সাহিত্য বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, মেহেরপাড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক কামাল হোসেন, ইউপি সদস্য (৪,৫,৬)নং ওয়ার্ডের লিপি বেগম সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সহ দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.