1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপমহাপরিচালকের মতবিনিময় ও বাইসাইকেল বিতরণ নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ

পলাশে সুজনের পরিচিতি সভা ও ইফতার পার্টি

  • আপডেট সময়: সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৩৭৭ জন দেখেছেন

নাসিম আজাদ

সুজন-সুশাসনের জন্য নাগরিক নরসিংদীর পলাশ উপজেলার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত। সোমবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার পূর্ব পলাশ মোড় লেটস্ গো রেষ্টুরেন্টে সুজন-সুশাসনের জন্য নাগরিক পলাশ উপজেলা কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুজন-সুশাসনের জন্য নাগরিক নরসিংদী জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সুজন পলাশ উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুজন নরসিংদী জেলা কমিটির সম্পাদক সাংবাদিক হলধর দাস, সুজন পলাশ উপজেলা কমিটির উপদেষ্টা কবি ও সাংবাদিক শাহ্ বোরহান মেহেদী ও অধ্যাপক আনিসুর রহমান শিপলু। পলাশ উপজেলা সুজন সম্পাদক সাংবাদিক নাসিম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পলাশ উপজেলা সুজনের সহ-সভাপতি জিয়াউর রহমান জয়, সাংগঠনিক সম্পাদক মোঃ বকুল মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক এস এম আজিজুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ মিয়া,কার্যকরী পরিষদের সদস্য সার্জেন্ট মন্জুর মিয়া,সাইদুল আলম মাসুম, কর্পোরাল আমজাদ হোসেন আকন্দ ও সার্জেন্ট ইসমাইল হোসেন প্রমুখ। সভায় ইফতারের আগমুহূর্তে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। #

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.