1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন মাধবদীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত জুয়েল টেক্সটাইল। ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা

মাধবদীতে মোহনা টেলিভিশন এর ১যুগ পূর্তি উদযাপন

  • আপডেট সময়: বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৪১১ জন দেখেছেন

সুমন পালঃ নরসিংদী সদর উপজেলার মাধবদীতে মোহনা টিভি দর্শক ফোরাম এর আয়োজনে মাধবদী পৌরসভা হল রুমে আজ সন্ধ্যায় মোহনা টেলিভিশন এর ১যুগ পূর্তি অনুষ্ঠান জমকালো ভাবে পালন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবদী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বাবুরহাট বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন ভূইয়া(ভিপি জসিম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সৈয়দুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহনা টেলিভিশন এর মাধবদী প্রতিনিধি মোঃ রেজাউল করিম, মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হোসেন আলী, মাধবদী পৌরসভার প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শেখ ফরিদ, মাধবদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, মাধবদী পৌরসভার সাবেক কাউন্সিলর আমেনা বেগম জোসনা, মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন।
আরো উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রাজিব আহমেদ, মাধবদী শহর সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মোজাম্মেল মিয়া, মাধবদী পৌরসভার সাবেক কাউন্সিলর শাহানাজ আক্তার, মাধবদী প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, মোহাম্মদ মুছা মিয়া, সুমন পাল, মোঃ জাকারিয়া, হুমায়ুন কবির ভূইয়া, মোঃ মনিরুজ্জামান, মোজাম্মেল হক দিনার চৌধুরী, রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম রমজান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী।

##
সুমন পাল
মাধবদী নরসিংদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.